মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরীকসহ আটক-২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশু, নারী, পুরুষ ও দালালসহ ২১ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে মহেশপুর ৫৮ বিজিবি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে যাচ্ছে এবং ভারত থেকে একজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে ওই সব স্থানে অভিযান চালিয়ে পুরুষ, নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে।

আটকরা হলেন- এমডি মমিন (২৩), জহির খালাসী (৪২), সিরাজুল ইসলাম (১৮), অসীম কুমার অধিকারী (৪১), টুমপা রানী অধিকারী (৩০), ইয়াসিন আলম (২৩), সেলিম রেজা (৩৭), নারগিস বেগম (৩৯), লোকমান শেখ (১৯), আজমিরা (১৮), ইব্রাহিম (৪৯), সৌরভ রায় (১৯), রুপা খাতুন (২৪), ফারুক হোসেন (৩৪), রুকসানা বেগম (৩৪), সুপ্রকাশ মৃধা (৬১), প্রান গোপাল অধিকারী (০৭), সাথী খাতুন (৩২), নজরুল খন্দকার (২৬), হাবিবা আক্তার (২০) ও ভারতীয় নাগরিক সুরমা (৭০)।

ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিএমা আজাদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর