মুসলিমদের ওপর চাপের মূল্য দিতে হবে চীনকে: জো বাইডেন

চীনকে মানবাধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে বলে এক হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জো বাইডেন চীনের পশ্চিমাঞ্চলের অবস্থিত জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ওপর করা দমনপীড়নের ঘটনার প্রতিক্রিয়ায় এসব কথা জানান বাইডেন। জিনজিয়াংয়ে উইগুর মুসলমানদের বন্দিশিবিরে রাখাসহ আরও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে সমালোচিত চীন।

টাউন হলে এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, ‘চীনকে এর পরিণাম ভোগ করতে হবে এবং তিনি (চীনা প্রেসিডেন্ট শি জিনপিং) তা খুব ভালো করেই জানেন। ’

বাইডেন আরও জানান, মানবাধিকারের পক্ষে কথা বলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবারও তার পুরনো ভূমিকা পালন করবে এবং চীন যেন তা রক্ষা করে, সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর