বাংলাদেশ বেতারের সাবেক নিউজ অব কন্ট্রোলার ফরিদ আর নেই

বাংলাদেশ বেতারের প্রাক্তন নিউজ অব কন্ট্রোলার মো: ফরিদ আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আসর রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে উরকিরচর বাকর চৌধুরী বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ফরিদ আহমদ চৌধুরী তৎকালীন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রনালয়ে রেফারেন্স কর্মকর্তা হিসেবে যোগ দেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তথ্য মন্ত্রণালয়ের অধীন রেডিও বাংলাদেশের নির্বাহী (নিউজ অব কন্ট্রোল) পদ থেকে অবসর গ্রহন করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। তিনি এ্যাকশান এইডের থাইল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর তৌহিদ ইবনে ফরিদ এর বাবা।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর