চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন টুর্নামেন্ট উদ্বোধন করে।
টুর্ণামেন্ট আয়োজক কমিটি সূত্র জানায়, টি ট্রেড ইষ্পাহানি গ্রুপের পৃষ্টপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল ও চট্টগ্রামে খেলা সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৩ মার্চ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ট্রি ট্রেড ইষ্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার শাহ মহিউদ্দিন হাসান।
এসময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, চট্টগ্রাম ক্রিকেট অ্যাম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এড. শাহীন আফতাব উর রেজা চৌধুরী, সিজেকেএস হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, এহসানুল হায়দার চৌধুরী বাবুল, আমিরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, আব্দুল হান্নান আকবর, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/হৃ.আর