মানব ও অর্থপাচার করার দায়ে লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহিদুল ইসলাম পাপুলের কারাদণ্ডের রায়ের কপি হাতে পেয়েছে সরকার।
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
তিনি জানান, কুয়েত সরকারের কাছ থেকে আমরা পাপুলের রায়ের কপি হাতে পেয়েছি। ৬১ পৃষ্ঠার রায় এটা। এ রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদকে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেয়া হবে সেটা এখন পার্লামেন্টই ঠিক করবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাপুল চাইলে এক মাসের মধ্যে আপিল করতে পারবে। তিনি বলেন, কুয়েতে পাপুল একজন সংসদ সদস্য হিসেবে নয় বরং একজন ব্যবসায়ী হিসেবে গিয়েছিলো।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুলকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের ফৌজদারি আদালত। একইসঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা) জরিমানাও করা হয়। কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওথমান পাপুলের সাথে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহকেও চার বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি রিয়াল জরিমানা করেন।
বার্তাবাজার/ভি.এস