রংপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরে পাথরবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৩ টার দিকে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দিলে সেটি ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের চালক ও অপর আরোহী মারা যান। এলাকার লোকজন ঘাতক ট্রাকের চালক আনসার আলীকে আটক করে। পরে তাজহাট থানা পুলিশ এসে লাশ দুটি উদ্ধার ও চালককে আটক করে নিয়ে যায়।

নিহত দুই যুবকের নাম সোহেল ও শিমুল। তাদের বাড়ি রংপুর সদরের দর্শনা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্টোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই শিমুল ও সোহেল নামে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক আনছার আলীকে (৫৫) আটক করেছে পুলিশ।

রকি আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর