ধুনটে তুলা কারখানায় অগ্নিকান্ড

বগুড়ার ধুনট উপজেলার অগ্নিকাণ্ডের ঘটনায় ২ তুলা কারখানা পুড়ে ভস্ম হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে পৌর এলাকার আজিজ প্লাজা নামের এক মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ধুনট ফায়ার ষ্টেশনের ইনচার্জ শামীম রেজা জানান, খবর পেয়ে ১২টা ২৪ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ধুনট অফিসার পাড়া এলাকার হেলাল উদ্দিন ও আদর্শ পাড়া এলাকার শাহজাহান আলীর ২টি তুলার কারখানা পুড়ে যায়।

এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয় এবং প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর