ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, দ্রুত ই-ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের মিন্ট পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
হর্ষ বর্ধন বলেন, মহামারি করোনা ভাইরাসের জন্র মেডিকেল ভিসা চালু হয়েছে। এবার ই-ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত সরকার ।
তিনি বলেন, সারাবিশ্বে থেকে ভারতে সারাবছর অনেক মানুষ বেড়াতে আসে। ভারত বিশ্বে মধ্যে অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এ ছাড়া গত কয়েক বছর মেডিক্যাল ট্যুরিজমেও ভারত এগিয়ে চলেছে।
মহামারি করোনা ভাইরাসের কারণে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে মেডিকেল, বিজনেসসহ অন্য সব ক্যাটাগরির ভিসা চালু রয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম