ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় নির্মাণকাজ চলাকালে গ্যাসলাইনের পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াশাল ১ নং সার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেও নিয়ন্ত্রণে আনতে পারেনি।

এ বিষয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবন নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরে ভবনের পাইলিং করার সময় নিচের দিকের একটি গ্যাসের পাইপে লিকেজ হয়। সেখান থেকেই সূত্রপাত হয় অগ্নিকাণ্ডের। খবর পাওয়ার সাথে সাথেই পলাশ থেকে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানোও হয়েছে ঘটনাস্থলে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৬টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন গ্যাসলাইন বিচ্ছিন্ন করতে কাজ করে যাচ্ছে। লাআইন বিচ্ছিন্ন হলে এমনিতেই আগুন নিভে যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর