মিয়ানমারে বিক্ষোভে গুলিবিদ্ধ ২০ বছর বয়সী তরুণীর মৃত্যু

মিয়ানমারে চলমান সেনা অভ্যুত্থানের কঠোর অনুশাসন উপেক্ষা করেই চলে আসছে জোরালো বিক্ষোভ।

এদিকে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় মাথায় গুলি লেগে আহত হয় ২০ বছর বয়সী এক তরুণী। তার নাম মিয়া থয়ে থয়ে খাইন। সে আর বেঁচে নেই। তার পরিবারের বরাদ দিয়ে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন।

এর আগে ১ ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমার সেনাবাহিনী। এরপর শুরুতে কয়েকদিন দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও ধীরে ধীরে তা মানুষ অভ্যুত্থানের প্রতিবাদে সড়কে নেমে আসে। এরই ধারাবাহিকতায় বিক্ষোভে অংশ নেন মিয়া থয়ে থয়ে খাইন। যিনি নেপিদোতে বিক্ষোভ চলাকালীন সময় গুলিবিদ্ধ হন।

এরপর ৯ ফেব্রুয়ারি থেকেই তার অবস্থা ছিল গুরুতর। এরপর থেকে রাজধানী নেপিদোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিয়া। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে ওই হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

এদিকে সামরিক বাহিনীর বিরুদ্ধে রাজধানী নেপিদো, মান্দালিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলমান।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর