সিরাজগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১২’র সদস্যরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন জেলার তাড়াশ উপজেলার জন্তিহার গ্রামের আয়নাল শেখের ছেলে ছামিদুল শেখ (৪২) ও তার স্ত্রী মোছা: আনোয়ারা খাতুন (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল তাড়াশ উপজেলার জন্তিহার গ্রামে মাদক ব্যাবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ও ৪গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। এ ছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩হাজার ৪শ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর