২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে গদখালিতে ফুল কেনার ধুম

বাংলাদেশের ফুলের রাজধানী যশোরের গদখালির ফুল চাষী এবং স্থানীয় বিক্রেতারা ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস কে সামনে রেখে ফুল বাজারজাত ও প্রক্রিয়াকরণে ব্যাস্ত সময় পার করছে।

আসছে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ শহীদ মিনারে শহীদদের সৃতিচারণ করে পুষ্পস্তবক অর্পণ করবে। আর শহীদ মিনারে অর্পন করা ফুলের ৮০ ভাগই প্রতিবারের মতো এবারো যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ফুলের বাগান থেকে যাবে।

এ কারনে এই বিখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ফুলের বাগানকে ফুলের রাজধানী বলা হয়ে থাকে।

মহান শহীদ দিবসের আর মাত্র ১ দিন বাকি। আর এমন সময় গদখালি ফুল চাষীরা বাগান থেকে ফুল তুলে স্থানীয় ক্রেতা ও পাইকারী বিক্রেতাদের নিকট পৌঁছে দিতে ব্যাস্ত।

এছাড়াও এই ফুল যশোরের ঝিকরগাছা থেকে প্রক্রিয়াজাত করে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ অনান্য জেলা গুলোতে।

বাজারের ক্রেতারাও খেয়ে না খেয়ে ব্যাস্ত হয়ে পড়েছে চাষীদের নিকট থেকে ফুল সংগ্রহ করতে। শহীদ দিবসে অনান্য দিনের তুলনায় বেশি ফুল বিক্রি হবে তাই অধিক লাভের আশায় আছে পাইকারী ক্রেতা ও ফুল চাষী উভয়েই।

একজন ফুল চাষী রফিকুল ইসলাম বলেন- আমি ২ বিঘা জমিতে ফুল চাষ করেছি। যদিও করোনার সময় বিয়ে অনুষ্ঠান বন্ধ ছিলো তাই ফুল বিক্রিও কম ছিলো। এরি মধ্যে আবার ঘূর্ণিঝড় আম্পানেও ফুলের বাগানে ব্যাপক ক্ষতি করে দেয়। সেজন্য আমরা ক্ষতি পুসিয়ে উঠতে চলতি বছরের উৎসব গুলোতে বেশি বেশি করে ফুল সরবরাহের জন্য চেষ্টা করছি।

এদিকে যশোর জেলার বিভিন্ন খুচরা ফুল বিক্রেতারা ফুল দিয়ে বিভিন্ন মালা,মাথার খোপা,তোড়া,পুষ্পস্তবক তৈরিতে ব্যাস্ত। সবমিলিয়ে শহীদ দিবসকে কেন্দ্র করে যশোর জেলার গদখালি সহ শহরতলিও মুখরিত ফুলের সৌরভে।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর