টিকা দেওয়া হয়েছে দেশের ১ শতাংশ মানুষকে

দেশের মোট জনগণের মধ্যে শতকরা ১ শতাংশ ইতোমধ্যে করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন। আইইডিসিআর-এর দাবি পৃথিবীর খুব কম দেশই আছে যারা এই সফলতা অর্জন করতে পেরেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হেলথ রিপোর্টারস ফোরামের এক আলোচনায় জানা যায় এই তথ্য। তখন বিশেষজ্ঞরা জানান, টিকা নিলেও পুরোপুরি সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।

আলোচনায় জানা যায়, টিকাদানের প্রথমদিকে মানুষ আগ্রহ কম দেখালেও এখন উৎসাহ উদ্দীপনায় টিকা নিচ্ছেন সবাই। কোনো কোনো কেন্দ্রে লক্ষ্যমাত্রার চেয়ে দেড়গুণ বেশি মানুষ টিকা নিতে ভিড় জমাচ্ছেন।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানান, পৃথিবীতে যে অল্প কয়েকটি দেশ তার মোট জনসংখ্যার ১ শতাংশের টিকা নিশ্চিত করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। খুব অল্প দেশ নিজ জনসংখ্যার ১ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিয়েছে। আমাদের ১৮ লাখ ৪৭ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে। যা শতাংশ হিসেবে ১ এর অধিক।

এছাড়া বিএমএ-এর সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সানাল বলেন, টিকার অধিক কার্যকারিতা নিশ্চিতে ২টি ডোজের ব্যবধান ৮ সপ্তাহের পরিবর্তে ১২ সপ্তাহে উন্নীত করা হলে ভালো হবে। একটানা ৬০ লাখ টিকা দেয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর