রাজধানীতে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর মতিঝিল থানায় মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাত টার দিকে মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৫’শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ মুকল বেপারী (৪৫) ও রত্না বেগম (৩৫)।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকসেবী ও বিক্রেতাদের নিকট বিক্রয় করত।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর