পঞ্চম ধাপের জয়পুরহাট পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে পাঁচুরচক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইউনুছার রহমান নির্বাচনে অংশ নিয়েছেন। পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করছেন তিনি।
তিনি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হওয়ায় এলাকায় সাড়া পেয়েছেন অনেক এবং অনেক জনপ্রিয়তাও রয়েছে তার এমনটাই জানাগেছে তার নির্বাচনী এলাকা থেকে। বিভিন্ন সূত্রে জানাগেছে এবার নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হওয়ার সম্ভবনাও রয়েছে তার।
“আমি নির্বাচনে বিজয়ী হলে, যেভাবে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি ঠিক একইভাবে আমার নির্বাচনি এলাকায় উন্নয়নের মধ্য দিয়ে সুন্দর একটি এলাকা প্রতিষ্ঠা করবো” এমন মন্তব্য করেছেন ইউনুছার রহমান।
তিনি আরো বলেন, নির্বাচনে ভালো ও শিক্ষিত মানুষ সন্মান হারানোর ভয়ে কম আসে তবে আমি এই ভয়টা ভেঙে ফেলবো এবং নির্বাচনে বিজয়ী হলে সমাজ থেকে অন্যায়, দূর্নীতি এবং লুটপাট বন্ধসহ মাদক থেকে শিক্ষার্থী এবং তরুন যুবকদের রক্ষা করতে নানা ভূমিকা নিবো। এলাকার উন্নয়নের জন্য সারাজীবন কাজ করেছি এবং এখনো করার ইচ্ছে থেকে নির্বাচনে অংশ নিয়েছি।
ইউনুছার রহমানে প্রাচীনতম বাম রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জয়পুরহাট জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য এবং জরিত রয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও। কৃষক সমবায় সমিতি নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থার চেয়ারম্যান পদে বর্তমান দায়িত্ব পালন করছেন তিনি।
এলাকার একাধিক সূত্র ও ইউনুছার রহমানের তথ্যমতে জানাগেছে, নওগাঁ জেলার পাহাড়পুর এলাকার ইয়াদ আলী ও আমেনা বেগম এর নয় সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ইউনুছার রহমান। পিতা ইয়াদ আলী কৃষি কাজ করে সংসার চালাতো। তারা পাঁচ ভাই ও চার বোন। ইউনুছার রহমান নবম শ্রেনীতে পড়াকালীন অবস্থায় তার পিতার বাসা ত্যাগ করে পাঁচুরচক এলাকায় এসে পড়াশুনা শুরু করেন।
১৯৯৪ সালে পাঁচুরচক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে বিভিন্ন পাড়ায় মহল্লায় ঘুরে চাঁদা সংগ্রহসহ বিভিন্ন মহলে আবেদন করে শেষ পর্যন্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে সফলতা লাভ করেন। তিনি অন্তত ২৬বছর বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে তিনি তার দায়িত্ব থেকে অবসর নেন। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় আডাই’শ জনেরও বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে।
পাঁচুরচক এলাকার হাছেন বানুর মেয়ে রেহেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইউনুছার রহমান। বর্তমান তার দুই মেয়ে। বড় মেয়ে তানিয়া সুলতানা শেষ করেছে পড়াশুনা আর ছোট মেয়ে তাসরিন সুলতানা পড়াশুনা করছে অনার্স বাংলা বিভাগে এবং সে ছাত্র ইউনিয়ন জয়পুরহাট জেলা সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
জয়পুরহাট পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে। পৌর এলাকার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে এবারে নির্বাচনে ৭জন প্রার্থী অংশ নিয়েছেন। তারমধ্য একজন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইউনুছার রহমান।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি