আগামীকাল কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

রাত পোহালেই সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯৫০) খুলনা এর ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা।

প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে ভোট প্রার্থনা করাসহ শ্রমিকদের উন্নয়নে দিচ্ছে নানান প্রতিশ্রুতি। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা বাসটার্মিনালসহ জেলার অলিগলি।

প্রাপ্ত সূত্রে জানা যায়, ২০১১ সালে মোস্তাফিজুর রহমান ফিজুর সভাপতি ও রাজু আহমেদ বাবু সাধারণ সম্পাদক পদ দখল করে শ্রমিক ইউনিয়ন চালাতে থাকে। ২০১৬ সালে টার্মিনাল এলাকায় শ্রমিকদের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে রাজু আহমেদ বাবু নিহত হয়। দীর্ঘদিন পর আগামিকাল কাঙ্খিত সেই নির্বাচন। ২২৩৫ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

তবে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারণ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে একটি গ্রুপ ভোট না করে জোরপূর্বক ক্ষমতা দখল করবে। অপর দিকে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, আমি কোন প্রকার অন্যায় সহ্য করবো না। ভোট হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শান্তিপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে। কেউ কোন ঝামেলা করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কাউকে ছাড় দিবো না।

কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ সাইদুর রহমান জানান, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। আগামিকাল মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

তিনি আরও বলেন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ ১৭ টি পদে মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় সাংগঠনিক সম্পাদক জহুর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন বাবু, প্রচার সম্পাদক ফরিদ হোসেন ও অফিস সম্পাদক সাইফুল ইসলাম ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন মো: মনিরুল ইসলাম মনি, হরিণ প্রতীক নিয়ে শ্রী গৌরপদ ঘোষ, সহ-সভাপতি পদে বাঘ প্রতীক নিয়ে আমজেদ হোসেন, গরুর গাড়ী নিয়ে মো: নুরুল ইসলাম, বটগাছ নিয়ে মো: মহাতাপ হোসেন, সাধারণ সম্পাদক পদে মোটর সাইকেল নিয়ে আবু তাহের, গোলাপফুল নিয়ে মো: সাদেকুজ্জামান সাদু, বাস প্রতীক নিয়ে মো: শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে টিভি প্রতীক নিয়ে শেখ বাবুল হোসেন, মাছ নিয়ে মো: আব্দুর রশিদ, মোরগ নিয়ে মো: সুমন, সহ-যুগ্ম সম্পাদক পদে কাপ পিরিচ নিয়ে মো: সিরাজুল ইসলাম, দেয়ালঘড়ি নিয়ে মো: হাফিজুল।

কোষাধ্যক্ষ পদে দোয়াত কলম প্রতীক নিয়ে মো: মাহাবুবুর রহমান, উড়োজাহাজ নিয়ে রকিবুল হাসান রঞ্জু, মই প্রতীক নিয়ে মো: সালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যাট বল প্রতীক নিয়ে সিদ্দিক গাজী, গিটার নিয়ে সহিদুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক পদে শাপলা ফুল নিয়ে শেখ আজমীর হোসেন, হাতপাখা নিয়ে আব্দুল আলিম, সড়ক সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে মো: মাহাতাব, উটপাখি নিয়ে আব্দুর রউফ, রিক্সা প্রতীক নিয়ে আব্দুর রহমান, কার্য-নির্বাহী পদে ডাব প্রতীক নিয়ে ইকবাল হোসেন, খেজুরগাছ নিয়ে নুর মোহাম্মদ, হাতুড়ি প্রতীক নিয়ে শ্রী প্রশান্ত কুমার ঘোষ, কাঁঠাল নিয়ে আ: রহিম মোড়ল, বালতি নিয়ে মো: রুহুল আমিন, স্টিয়ারিং প্রতীক নিয়ে শফিকুল ইসলাম, হারিকেন নিয়ে সিরাজুল ইসলাম ও টায়ার প্রতীক নিয়ে আবু হাসান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর