আ’লীগের কমিটি বিলুপ্ত করতে লাগবে কেন্দ্রের অনুমতি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, জেলা ও মহানগর শাখার কোনো কমিটি বিলুপ্ত করা যাবে না।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়ে বলা হয়, সম্মেলন/কাউন্সিল ব্যতীত সংগঠনের যে কোনো পর্যায়ের কমিটি বাতিল করার ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ব্যতীত সংগঠনের কোনো পর্যায়ের কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না।

অনুরূপভাবে আওয়ামী লীগ-এর কোনো শাখা কমিটি ওই শাখার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো কমিটি বিলুপ্ত বা বাতিল করতে পারবে না।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের কোনো শাখা কমিটি বিলুপ্ত বা বাতিল করার ক্ষমতা কেবলমাত্র ওই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর