অগ্নিকাণ্ডে সাংবাদিকের বাড়ির সবকিছু পুড়লেও অক্ষত কোরআন শরীফ

সিলেটের গোলাপগঞ্জে এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি সাংবাদিক রুহিন আহমদের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ কায়স্থগ্রাম (ছনকিত্তায়) এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সাংবাদিক রুহিন আহমদের বাড়িতে সকালে সবাই যখন ঘুমে এসময় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সবাই ঘুম থেকে উঠে নিজেরা আগুন নেবানোর চেষ্টা করেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাংবাদিক রুহিন বলেন, এ ঘটনায় বাড়ির কেউ হতাহত হন নি তবে ঘরের সব মূল্যবান জিনিসপত্র সহ জরুরী কাগজপত্র পুড়ে গেছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব কিছু পুঁড়ে গেলেও ঘরে রক্ষিত পবিত্র কোরঅান শরীফ অক্ষত রয়েছে বলে জানান তিনি।

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়সল জানান, প্রায় ১ ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে তিনি জানান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর