কেরানীগঞ্জে ভবন ধস: ৮ জনকে জীবিত উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল এলাকায় ৩তলা একটি ভবন ধসে পড়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় ভবনে থাকা ৮ জন বাসিন্দা আটকা পড়েন। এরপর সাড়ে ৯টায় কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জীবিত অবস্থায় ওই ৮ জনকে উদ্ধার করে।

ইলোন নামের এক ব্যক্তি ওই ভবনটির মালিক। পাশে আরও দুটি ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, ঝিলের পানির মধ্যে কোনপ্রকার পাইলিং ছাড়াই অপরিকল্পিতভাবে একতলা ভবন তৈরির একবছর পর ওই ঝুঁকিপূর্ণ ভবনটি তিনতলা বানিয়ে ফেলা হয়। সে ভবনে ছয়টি পরিবার বসবাস করে আসছিলো। ভবনের নিচে পানি ও ঝিল থাকায় নির্মিত ভবনটি ধসে পানিতে পড়ে যায়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল হোসেন বলেন, কেরানীগঞ্জের বেশিরভাগ ভবন রাজউকের অনুমিত না নিয়ে তৈরি করা হয়েছে। আর এ কারণে এ ধরনের দুর্ঘটনা ক্রমেই ঘটছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর