আওয়ামী লীগের উপ কমিটিতে এমপি নিক্সনের স্ত্রী

সদ্য ঘোষিত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটিতে সদস্য পদ লাভ করেছেন ফরিদপুর-৪ সংসদীয় আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের স্ত্রী তারিন হোসেন মঞ্জু।

পদলাভ করা তরুণ এই নেত্রী জাতীয় দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন। তাছাড়া তিনি সাবেক পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কন্যা এবং প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার নাতনি।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা তারিন হোসেনের বাবা ৫ বার মন্ত্রী ছিলেন। এখন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তারিনের মা তাসমিমা হোসেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের এই উপ কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ড. সাইদুর রহমান খানকে। সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আইন ও জ্বালানি বিশেষজ্ঞ ড. সেলিম মাহমুদকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর