দেশে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। এছাড়া আকাশে আবছা মেঘ দেখা দিলেও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আকাশে মেঘ দেখা যেতে পারে। এছাড়া সকাল পর্যন্ত কুয়াশাও দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বার্তাবাজার/পি