বেনাপোলে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ভারতীয় ৪৩ বোতল ফেন্সিডিল সহ নুর জাহান(৪০), মোছাঃ মালা (৩৫)ও মোছাঃ সপনা (৪০)নামে ৩ মহিলা মাদক ব্যবসায়ী আটক।

বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মোছাঃ নুর নাহার যশোর শংকরপুর এলাকার বাবুল হোসেন এর স্ত্রী ও মালা একই এলাকার সাজ্জাদুল ইসলাম এর স্ত্রী এবং সপ্না যশোর বাঘারপাড়া শেখের বাজন গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

ডিউটি অফিসার এএসআই মাসুম পারভেজ বার্তাবাজার কে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান স্যারের কাছে গোপন খবর আসে ৩ মহিলা মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল নিয়ে পুটখালী থেকে বেনাপোলের দিকে যাবে।

এমন সংবাদে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান,এসআই মফিজুর রহমান, এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে হাতেনাতে আটক করেন।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপার্দ করা হয়।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর