কানাডার ম্যানিটোবায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি ৩ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দুরে আরবর্গ শহরের কাছে অবস্থিত।
নিহতরা তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাদের নাম হল- আরানুর আসাদ চৌধুরী, রসুল বাঁধন ও আদিত্য নোমান। নিহতদের সবারই বয়স ২৩ থেকে ২৫ এর মধ্যে।
কানাডায় বাংলাদেশি কমিউনিটির আব্দুল বাতেন বলেন, ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন তারা তিনজন। সেখান থেকে ফেরার পথে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। এই তিন যুবক কমইউনিটির মানুষদের সাথে ভাল ও সৌহারদপূর্ণ আচরণের জন্য বেশ জনপ্রিয় ছিল।
বার্তাবাজার/এসজে