ঢাকার কেরানীগঞ্জের পূর্বচরাইল এলাকায় একটি ৩ তলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ২ জন নারীকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকালে কেরানীগঞ্জের পূর্বচরাইল এলাকায় একটি ৩ তলা ভবন ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ২ নারীকে উদ্ধার করে। বিস্তারিত পরে জানানো হবে।
বার্তাবাজার/পি