নোয়াখালী জেলা ছাত্রলীগের কোনো ইউনিটের পূর্ণ গঠন কিংবা রদবদল করা হয়নি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নোয়াখালী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আমিন উল্যা ফাহাদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী জেলা শাখার আওতাধীন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ ও বসুরহাট পৌরসভা ছাত্রলীগ এর নতুন করে কোনো কমিটি গঠন, পূর্ণ গঠন কিংবা রদবদল করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের কোনো কমিটি নিয়ে নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বিভ্রান্তি না হওয়ার এবং বিভ্রান্তি তৈরি না করার জন্য নোয়াখালী জেলা ছাত্রলীগ আসাদুজ্জামান আরমান, এবং সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান নির্দেশ দিয়েছেন।
এবিষয়ে নোয়াখালী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান বার্তা বাজারকে জানান, উপজেলা ছাত্রলীগের সকল কমিটি ভাঙ্গা কিংবা অনুমোদন কিংবা রদবদল করা সম্পূর্ণ জেলা ছাত্রলীগের ইখতিয়ারভুক্ত আবার জেলা ছাত্রলীগ কমিটি ভাঙ্গা কিংবা অনুমোদন কিংবা রদবদল করা সম্পূর্ণ কেন্দ্রীয় ছাত্রলীগের ইখতিয়ারভুক্ত। সেখানে কোনো পৌরসভার মেয়র কমিটি ভাঙ্গা কিংবা অনুমোদন কিংবা রদবদল করতে পারে না কিন্তু বসুরহাট পৌরসভার মেয়র কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটি, বসুরহাট পৌরসভা ছাত্রলীগ কমিটি, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ কমিটি রদবদল করার প্রেক্ষিতে আমরা আজকে একটি প্রেস বিজ্ঞপ্তি পেয়েছি। তাই সকলকে অবগত করতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।
বুরহান উদ্দিন মুজাক্কির/বার্তাবাজার/হৃ.আর