২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচী ঘোষণা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কর্মসূচী গ্রহণ করেছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবারও তারা যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিবসটি পালন করবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের কর্মসূচীর কথা জানিয়েছে দলটি।

ঘোষিত কর্মসূচি নিম্নরূপ-

*২১ ফেব্রুয়ারি, রোববার ভোর সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলের সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।

* সকাল ৭টায় কালো ব্যাজ পরে প্রভাতফেরি নিয়ে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এদিন নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরি শুরু করে শহীদ মিনারে যাবে আওয়ামী লীগ।

* ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন।

সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মহান এই দিবসটি পালনের জন্য দল ও দলের সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর