ইউটার্ণ নেওয়ারসহ যাত্রীবাহি বাস চাপায় হামিদ ক্বারী (৫০) ও জাকির হোসেন নামের দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটো।
জানা যায়, ঢাকাগামী সাবিহা পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-ব-১২০৫৯১ ইউটার্ণ নেওয়ার সময় মটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মটরসাইকেলে থাকা উপজেলার বাশিল গ্রামের হাজ্বী নূরুল ইসলামের ছেলে হামিদ ক্বারী ঘটনাস্থলে নিহত হয়।
অপরদিকে মটরসাইকেল চালক মেহেরাবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেন গুরুত্বর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।
ভালুকা হাইওয়ে পুলিশ ইনচার্জ তৈমুর আলী বার্তা বাজারকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক।
আরিফুল হক পলাশ/বার্তাবাজার/হৃ.আর