আজ পর্যন্ত টিকা গ্রহণ করেছে প্রায় সাড়ে ১৮ লাখ মানুষ

সারাদেশে প্রায় সাড়ে ১৮ লাখ মানুষ করোনা টিকা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এদর মধ্যে টিকা গ্রহণকারী পুরুষের সংখ্যা ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন। এবং টিকা গ্রহণকারী নারীর সংখ্যা ৬ লাখ ১৪ হাজার ৬৫৮ জন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে গত একদিনে করোনা টিকা নিয়েছে ২ লাখ ৬১ হাজার ৯৩৫ জন।

গত ২৭ জানুয়ারি দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়। ভ্যাকসিন নেয়ার পর এ পর্যন্ত ৫৩৭ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গের কথা জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এমন উপসর্গের কথা জানান ২৭ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর