পাবনায় মুজিব শতবর্ষ উপলক্ষে ডিজিটাল ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন

পাবনায় জাকজমকপূর্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয়েছে ডিজিটাল ম্যারাথন দৌড়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের জেলার আটঘরিয়া উপজেলা মাঠ প্রাঙ্গণে ডিজিটাল ম্যারথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।

এসময় অরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফুয়ারা খাতুন, বাংলাদেশ সেনাবাহিনীর দশ মিডিয়াম রেজিমেন্টে আর্টিলারির উপ-অথিনায়ক মেজর মাহামুদুন্নবী (পিএসসি), আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন ও আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের ১৭ মার্চ হতে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত বছরের ১০ জানুয়ারি তারিখ হতে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন শুরু হয়েছে।

পাবনা আটঘরিয়া উপজেলার প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ ভাবে ডিজিটাল ম্যারাথনের আয়োজন করা হয়।

উদ্বোধনী ডিজিটাল ম্যারাথনে সংশ্লিষ্ঠ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে প্রায় ৫শতাধিক ব্যক্তিবর্গ স্বতঃস্ফুর্তভাবে ম্যারথনে অংশ গ্রহণ করেন। বিকেলে ম্যারাথনে বিজয়ী ২০জনকে সদনসহ তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আগামী ২২ তারিখে জেলার চাটমোহর উপজেলা ও ২৩ তারিখে পাবনা সদরের এই ম্যরাথন দৌড় অনুষ্ঠিত হবে।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর