জেরুজালেমে বিরল তুষারপাত

ইসলাম, খ্রিস্টান, ইহুদি- তিন ধর্মের মানুষের কাছেই এক পবিত্র জায়গার নাম জেরুজালেম নগরী। সেখানেই রয়েছে ঐতিহাসিক ডোম অব দ্য রক বা কুব্বাত আস-সাখরা। গত বুধবার হঠাৎ করেই শ্বেতশুভ্র তুষারে ছেয়ে গেছে এলাকাটি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার রাতভর তুষারঝড়ের পর সকালে ডোম অব দ্য রক এবং ওয়েস্টার্ন ওয়াল সাদা বরফে ঢেকে পড়তে দেখা যায়। সকালে ভোরের আলো ফুটতেই এমন বিরল দৃশ্য দেখতে বাইরে বেরিয়ে পড়েন জেরুজালেমবাসী। ছোট ছোট শিশুরা মেতে ওঠে একে অপরের দিকে তুষারবল ছোড়ার খেলায়। তারা মেতে উঠেন এক মহা আনন্দে

তুষারঝড়ের কারণে বুধবার রাতেই সকল ধরনের গণপরিবহণ বন্ধ করে দিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। বন্ধ করে দেয়া হয় নগরীর প্রধান সড়কগুলোও।

কিন্তু সকালে পরিস্থিতির কিছু উন্নতির পর মানুষজনকে আর আটকে রাখা যায়নি। দূর-দূরান্ত থেকে দলে দলে লোকজন জেরুজালেমে ছুটে যান বিরল তুষারপাত দেখার জন্য।

বেন মিলার নামে এক লোক রয়টার্সকে বলেন, আমরা তুষার নিয়ে খেলতে তেল আবিব থেকে চলে এসে পড়েছি। জেরুজালেমে তুষার খুব কমই দেখা যায়। সম্ভবত শেষবার ২০১৩ সালে এমনটা হয়েছিল।

আগে ফিলিস্তিনের হলেও বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে জেরুজালেম। ডোম অব দ্য রক হলো শহরটির টেম্পল মাউন্টের ওপর অবস্থিত একটি গম্বুজ।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ৬৯১ সালে এর নির্মাণ সমাপ্ত হয়। বর্তমানে এটি ইসলামী স্থাপত্যের সর্বপ্রাচীন নমুনা। তাছাড়া, সাখরা নামের একটি পাথরের কারণেও স্থানটি ধর্মীয় দিক দিয়ে গুরুত্ববহ। ইহুদিরা এর দিকে মুখ করে প্রার্থনা করেন।

ইসলাম ধর্মেরও প্রথম কিবলাহ এই শহরে। পরে মহান আল্লাহপাক কাবাকে মুসলিমদের কিবলাহ নির্ধারণ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর