নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক মুজিব শতবর্ষ উপলক্ষে দশ দিন ব্যাপি বঙ্গবন্ধু শতবর্ষ উৎসব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বসুরহাট মুজিব চত্বরে অনুষ্ঠিত হয়। এ উৎসব কর্মসূচির উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ’র সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপার সঞ্চালনয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, আজিজুল হক, আক্তার জাহান বকুল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে মেয়র আবদুল কাদের মির্জা পুষ্প লতা কেঁটে, বেলুন ও পাঁয়রা উড়িয়ে বঙ্গবন্ধু উৎসব কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উদীচী শিল্পীগোষ্ঠী ও খেলাঘরের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাদের মির্জা বলেন, সম্প্রতি সিরাজপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি মাহফিলে প্রধান বক্তা মুফতি ইউনুছ সরকার বিরোধী বক্তব্য দিলে পুলিশ প্রশাসন তাকে আটক করে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরণ করে। আমি সম্প্রদায়িক এ বক্তব্যের প্রতিবাদ করায় হেফাজতে ইসলাম নোয়াখালী পুলিশ সুপারের প্রশ্রয়ে জেলা শহরে আমার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করে। অথচ এ উপজেলায় করোনাকালীন আমি অসংখ্য মসজিদ, মক্তব, মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা সহায়তা করেছি। আমার বিরুদ্ধে হেফাজতের এ বিক্ষোভ মিছিল খুবই নিন্দনীয়। আমি এর প্রতিবাদ জানাই। এ অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বুরহান উদ্দিন মুজাক্কির/বার্তাবাজার/হৃ.আর