সিলেটের কতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা মোড়ে অবৈধ্য আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা মোড়ে এসআই মোস্তাফিজুর রহমান, এসআই মোঃ সাজেদুল করিম সরকারসহ কাতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।
এস.আই মোস্তাফিজুর রহমান বার্তা বাজারকে জানান, আসামী ফয়সাল আহম্মেদ ফাহাদ এর হাতে একটি লাল খয়েরী রংয়ের পাতলা কম্বল দিয়ে মোড়ানো কিছু একটা দেখে সন্দেহ হওয়ায় কম্বলের ভিতর কি আছে জিজ্ঞাসা করিলে সে কোন জবাবনা দিয়ে এলামেলো কথাবার্তা বলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
তিনি বার্তা বাজারকে আরো বলেন, আসামীর শরীর তল্লাশী করে তার ডান হাতে থাকা একটি লাল খয়েরী রংয়ের পাতলা কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় লোহার তৈরী কাঠের বাট যুক্ত ১টি শর্ট গান (আগ্নেয়াস্ত্র), ও তার প্যান্টের পকেট থেকে ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়
আটককৃত আসামীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর