রাঙামাটি-বান্দরবান সড়কে যোগাযোগ বন্ধ

রাঙামাটি-বান্দরবান সড়কের রাজস্থলী উপেজলার বাঙ্গালহালীয়া ইউনিয়নে বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রাঙামাটি থেকে পাথর বোঝাই ওভারলোডিং করা একটি ট্রাক রাজস্থলী উপেজলায় যাওয়ার সময় বাঙ্গলহালিয়া ইউনিয়নের বেইলি ব্রিজে উঠলে বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ট্রাক চালকসহ ৪জন আহত হন। তারপর সেনবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে একজনকে উদ্ধার করে রাঙ্গুনিয়া সারজা হাসপাতালে ভর্তি করে।

সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেঞমং মারমা, ইউপি সদস্য নজরুল ইসলাম, বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলেহ উদ্দীন, রাঙামাটি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, বাঙ্গালহালীয়া পুলিশ ফাঁড়ির অফিস ইনচার্জ কামরুজ্জামান খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান।

বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় বর্তমানে রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলে উদ্দীন জানান, আমরা তাৎক্ষণিকভাবে রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ চালু করতে দ্রুত বিকল্প সড়কের ব্যবস্থার উদ্যোগ নিচ্ছি।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর