টুইটে ‘এবার ভুল হবে না’ লিখে মালালাকে হত্যার হুমকি

সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ও পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত মালালা ইউসুফজাইকে টুইট করে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। যে ব্যাক্তি তার ওপর আগে হামলা চালিয়েছিল এবারও তিনিই টুইট করে হুমকি দিয়েছেন।

পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবানের সাবেক মুখপাত্র এহসানউল্লাহ্‌ এই হুমকি দিয়েছেন। তিনি বুধবার (১৭ ফেব্রুয়ারি) টুইট করে লিখেন, পরেরবার আর কোনো ভুল করা হবে না।

২০১২ সালে মালালার ওপর হামলাকারী এহসানের টুইটার একাউন্ট আবারও হত্যার হুমকি দেওয়ায় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় জন্ম নেওয়া মালালা সন্ত্রাসী অধ্যুষিত এলাকায় নানান বাঁধার সম্মুখীন হয়েও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যান। যার ফলে আক্রোশে ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে।

মালালার ওপর হামলার দায় স্বীকার করে এখন হুমকি দেওয়া এহসান তখন উল্লাস করেছিল। তবে ২০১৪ সালে নারী শিক্ষায় অবদান রাখায় মালালাকে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সূত্র: এএনআই ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর