কেরানীগঞ্জে ১ ছিনতাইকারী ও ২ মাদক কারবারী আটক

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারী চক্রের এক সদস্য ও দুই মাদক কারবারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) ।

বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে র‍্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন।

র‍্যাব-১০ জানান, বুধবার বিকালে কেরাণীগঞ্জ মডেল থানাধীন জনী টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ গ্রাম গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৩৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও একইদিন রাত সাড়ে নয়টার দিকে ইস্পাহানী বাবর আলী রোড হাজী তরিকুল্লাহ টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসরাফ আলী (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮১০/- টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন বেলা পৌনে একটার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাওন উদ্দিন (২৬) নামের একজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর