ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লুৎফর কাজী (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ভ্যান চালক আলামিন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোডের ফ্লাইওভারের নীচে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের গোয়ালডাঙ্গী গ্রামের সোহরাব কাজীর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বার্তা বাজারকে জানান, বৃহস্পতিবার সকালে বিশ্বরোড থেকে মাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সাথে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর