ব্রিজ এখন মরণ ফাঁদ

মাদারীপুরের কালকিনির সাথে এনায়েতনগর, বাঁশগাড়ী এবং লক্ষীপুর ইউনিয়নের যোগাযোগের মাধ্যম ব্রিজটি এখন মরণ ফাঁদ। খাসের হাট থেকে কালকিনি যাওয়ার একমাত্র রাস্তাটিতে মৌলভী বাজার এলাকায় ব্রিজটি এভাবেই বছরের পর বছর বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে শত শত কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী। ব্রিজের উপর সিমেন্টের তৈরি পাটা ধসে যাওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

বিধ্বস্ত এই ব্রিজটির একদম বিকলাবস্থা সৃষ্টি হয়েছে; যা চলাচলে যেকোন সময়ে ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। এলাকার ছাত্র-ছাত্রীসহ জনসাধারণ মানুষের দুর্ভোগে রয়েছে ব্রিজটিতে চলাচল নিয়ে।

সরেজমিন জানা যায়, ব্রিজের উপরের সিমেন্টের তৈরি পাটাতন ধসে যাওয়ায় এ রাস্তা দিয়ে চলাচলের একমাত্র যানবাহন মোটরবাইক, রিকশা ভ্যান, অটোরিকসা, নসিমন-করিমন এবং পিকাপভ্যানসহ অন্য অন্য গাড়ি গুলো অনেক সময় ঝুঁকি নিয়েই পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন চালকরা।

ব্রিজটির বেহাল দশা প্রায় এক বছর যাবত। এক বছর আগে ব্রিজের উপরের পাটা ধসে পড়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা না থাকায় স্থানীয়রা নিজ অর্থায়নে সিমেন্ট বালু দিয়ে সাময়িকভাবে মেরামত করে দেন। কিন্তু যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত ব্রিজ দিয়ে মোটরবাইক, রিকশা, ভ্যান, সেই সঙ্গে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের কারণে এখন ভাঙনের পরিমান আরও বেড়ে গেছে।

শিশুরা ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই করুণ। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীসহ শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দা সুলতান মাহমুদ বলেন, অনেক দিন আগে নির্মিত এই সেতুটি ভালোই ছিলো কিন্তু এক বছর হয়েছে ব্রিজ মাঝস্তর ধসে পরেছে, এখন পর্যন্ত দেখার কেউ নাই এবং ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যাথাই নেই। মেরামত হবে কিনা তাও জানা নেই।

এব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান জানান, সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টা জানতে পেরেছি এবং জেলা সমন্বয় মিটিং এ এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ব্রিজটি নিয়ে দ্রুত একটা উদ্যোগ নেওয়া যায় আমরা সে ব্যবস্থা করবো।

আবির হাসান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর