জামালপুরে মির্জা আজম অডিটোরিয়াম উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী

জামালপুর শহরে আধুনিক মানের নবনির্মিত মির্জা আজম অডিটোরিয়ামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ফেব্রুয়ারি) দুপুরে শহরের আমলাপাড়া এলাকায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে ১৫শত আসন বিশিষ্ট আধুনিক মানের নবনির্মিত মির্জা আজম অডিটোরিয়ামের ফিতা কেটেঁ শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,স্হানীয় সরকার প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জামালপুর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী,স্হানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, মোস্তাকিম বিল্লাহ ফারুকী কাজল, প্রমুখ।

পরে জামালপুর জেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি তিনি বলেন দেশে কর্মস্থানে ব্যবস্থা করতে হবে তারপর যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য খাতে আরো অগ্রসর করতে মাননীয় প্রধান মন্ত্রী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে।

এছাড়াও স্থানীয় সরকার বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে নির্মাণাধীন প্রকল্প, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ও শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমীর কাজের অগ্রগতি পরিদর্শন করে ঢাকার উদ্দেশে রওনা দেন।

ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর