চাঁপাইনবাবগঞ্জে একটি ট্রাকের ধাক্কায় পলিটেকনিক ইনস্টিটিউটের ২ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার চেহাইচর এলাকায় মহানন্দা সেতুতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এই ঘটনায় নিহতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবরাসুদ গ্রামের সেলিম রেজার ছেলে মোস্তাফিজুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলকি গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, মোস্তাফিজ ও মিনারুল কলেজ থেকে বাসায় ফেরার পথে একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। তবে ট্রাকের চালক বা হেলপারকে গ্রেফতার করতে
পারেনি।
বার্তাবাজার/ই.এইচ.এম