মুকসুদপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাধীন চর-প্রসন্নদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে পাথর বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ ট্রাকটি উদ্ধারপূক জব্দ করে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চরপ্রসন্নদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার চাপড়ি গ্রামের ওমর আলীর ছেলে শাহীন বিশ্বাস (৩৪) ও কুষ্টিয়া জেলার খুসবা গ্রামের মুসা মৃধার ছেলে সজীব মৃধা (২৫)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর জানান, একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে দুই জন নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। বাকি ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহন করবে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর