তিন দলের কাড়াকাড়ি, ১৪ কোটি ২৫ লাখে বিক্রি হল ম্যাক্সওয়েল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরকে সামনে রেখে আজ চেন্নাইয়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০ মিনিটে নিলাম শুরু হয়।

অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ২০ লাখ রুপিতে স্মিথকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। গত আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে ছিলেন স্মিথ।

অন্যদিকে নিলামে অবিক্রিত অ্যালেক্স হেলস, জেসন রয়, এভিন লুইস, অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে কাড়াকাড়ি করে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

শেষ পর্যন্ত ১৪ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে ব্যাঙ্গালুরু।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর