রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩১

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৬ ’শ ২৫ পিস ইয়াবা, ৬০.৭৫ গ্রাম হেরোইন ও ১ কেজি ৫৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের কার হয়েছে বলে জানান পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর