আইপিএল নিলামে অবিক্রিত হেলস, ২ কোটি ২০ লাখে দিল্লিতে স্মিথ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরকে সামনে রেখে আজ চেন্নাইয়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০ মিনিটে নিলাম শুরু হয়।

অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ২০ লাখ রুপিতে স্মিথকে দলে টেনেছে দিল্লি। গত আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে ছিলেন স্মিথ।

অন্যদিকে নিলামে অবিক্রিত থাকেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তার ভিত্তিমূল্য ছিল ১.৫ কোটি রুপি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর