সেরিনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জাপানের নেয়োমি ওসাকার কাছে হেরে বিদায় নিলেন সেরিনা উইলিয়ামস। ওসাকার কাছে ৩-৬, ৪-৬ গেমে হেরে যান সেরিনা।

এতে নারীদের এককে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের মার্গারেট কোর্টের বিশ্বরেকর্ড এবারও স্পর্শ করা হলো না সেরিনার। তিনি ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন।

ম্যাচশেষে সেরিনা বলেন, আমার ভুলের দিন এটা। আজ আমি বেশিই ভুল করে ফেললাম, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমার সামনে বেশ কিছু সুযোগ ছিল, যেগুলো কাজে লাগাতে পারতাম। এমনকি আমি ৫-০ এগিয়ে যেতে পারতাম। এটা আমার কাছে বড় ভুলের দিন।

ফাইনালে আমেরিকার জেনিফার ব্র্যাডির মুখোমুখি হবেন ওসাকা। চেক প্রজাতন্ত্রের ক্যারলিনা মুচকোভাকে হারিয়ে ফাইনালে উঠে ব্র্যাডি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর