ভারতীয় মন্ত্রীর ওপর বোমা হামলা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রম বিষয়ক মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার ঘটনার সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজ্যের মুর্শিদাবাদ জেলার নিমমিতা স্টেশনে এই ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, ওই হামলায় মন্ত্রী জাকির হোসেন ছাড়াও আহত হয়েছেন অন্তত ১৩ জন নেতাকর্মী।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে নেতা-কর্মী ও দলীয় লোকজন নিয়ে হেঁটে যাচ্ছেন মন্ত্রী জাকির হোসেন। তার আশেপাশের লোকজন যখন শ্লোগান দিচ্ছিলেন তখনই ঘটে বোমা বিস্ফোরণ।

পুলিশ জানায়, হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে জঙ্গিপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কোলকাতায় নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, তার হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। তবে স্থিতিশীল পরিস্থিতিতে আছেন তিনি। সূত্র: এনডিটিভি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর