প্রমাণ নেই তাই অস্ত্র মামলাও হাজী সেলিমপুত্রের অব্যহতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের আলোচিত সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অস্ত্র মামলা থেকে অব্যহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই রায় দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

এর আগে গত ৫ জানুয়ারি অস্ত্র ও মাদক মামলায় ইরফান সেলিমকে অব্যহতি দেওয়ার সুপারিশ করে ঢাকা মহানগরব হাকিম আশেক ইমামের আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। তবে এই মামলায় ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লাকে অভিযুক্ত করে দুই মামলায় চার্জশিট গঠন করা হয়েছে।

চুড়ান্ত প্রতিবেদনে বলা হয়, অসৎ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে বা কারা মামলায় উল্লেখ করা পিস্তলটি ইরফান সেলিমের অতিথি কক্ষে রেখেছেন। ইরফান সেলিমের এলাকায় তার বিরুদ্ধে এই ধরণের কোনো কার্যকলাপের প্রমাণ ও সাক্ষ্য মিলেনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর