আলজাজিরার মিথ্যা বলা বন্ধ করা উচিৎ: পররাষ্ট্রমন্ত্রী

আল জাজিরার মত এত বড় একটা মিডিয়ার মিথ্যাচার দেখে বিষ্ময় প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এ ধরনের মিথ্যাবাদী মিডিয়া থাকা উচিত নয়। তাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। মিথ্যা বলা তাদের বন্ধ করা উচিত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোন ভ্যাকসিন নেওয়ার পরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন, একই সময় বিদেশী কূটনীতিকরাও টিকা গ্রহণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলজাজিরায় মতো একটি বড় সংস্থা এত মিথ্যা কথা বলতে পারে। এত বানোয়াট গল্প বলতে পারে? তাদের লজ্জা হওয়া উচিত।
তাদের প্রতিবেদন জনগণ গ্রহণ করেনি।

তিনি বলেন, আলজাজিরার সঙ্গে আরেকটি সংস্থা হচ্ছেন নেত্র, তারা বলেছিল বাংলাদেশে করোনায় ৫০ লাখ থেকে এক কোটি লোক মারা যাবে। এখন পর্যন্ত ৮ হাজারের কিছু বেশি লোক মারা গেছে। তারা ঘরে বসে বসে চিন্তা করে। দেশ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এসব কিছুর মূল কারণ হচ্ছে বাংলাদেশকে অসুবিধায় ফেলা। এরা ষড়যন্ত্র করে সরকারের বদনাম করে।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই, কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকে, তাহলে এই রোগ নির্মূল হবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর