ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের তারিখ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য সময়সূচী ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত হবে এই পরীক্ষা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম জানান, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এবার ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। এর মধ্যে লিখিত ৪০ ও বহু নির্বাচনী (এমসিকিউ) ৬০ নম্বরের। এসএসসি ও এইচএসসি ফলের ওপর ২০ নম্বরের মূল্যায়ন থাকবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর