সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের মতে সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। একইসাথে দেশের কোনো কোনো এলাকায় রাতের শেষাংশ থেকে সকল পর্যন্ত কুয়াশার দেখা মিলতে পারে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

জানা যায়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

উল্লেখ্য, বাংলা ঋতুতে শীতকাল পেরিয়ে এখন বসন্তের শুরুর দিক চলছে। স্বাভাবিকভাবে এখন তাপমাত্রা ক্রমশ গ্রীষ্মকালের দিকে ধাবিত হওয়ার কথা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর