ভেজালমুক্ত খাবার পাচ্ছেন কিনা সেটাও দেখতে হবে: প্রধানমন্ত্রী

ভেজাল খাদ্য উৎপাদন ও সরবরাহ বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাইসের কারণে বর্তমানে অনলাইনে খাবার কেনেন অনেকে। তবে ভেজালমুক্ত খাবার পাচ্ছেন কিনা সেটা দেখতে হবে।

বৃহস্পতিবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি পদক্ষেপই হচ্ছে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এবং সে পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবার আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

খাদ্যে পুষ্টির নিশ্চয়তা বিধান করার ওপরও তিনি জোর দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘খাদ্যের সঙ্গে সঙ্গে পুষ্টির নিশ্চয়তাও একান্তভাবে প্রয়োজন।’

এসময় তিনি আরও বলেন, দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। মানুষকে গৃহহীন না রাখাই মুজিববর্ষের অঙ্গীকার। ব্যবসা করতে নয়, মানুষের সেবা দিতেই আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর